March 11, 2026, 8:38 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

বান্দরবানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভা 

অভয়নগর প্রতিবেদক

অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক জনাব জনাব শামীম আরা রিনি মহোদয়ের সভাপতিত্বে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব আবদুর রহমান মহোদয়।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়সহ অন্যান্য বক্তাগণ গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এসময় পুলিশ সুপার বক্তব্যে বলেন, “গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিটি ভোটারের নির্বিঘ্ন ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। ভোটারদের নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের নাগরিক দায়িত্ব পালনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়



ফেসবুক কর্নার