April 24, 2026, 7:01 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

আখাউড়ায় গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রেস সচিব নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর, কোনো শঙ্কা নেই—মো. শফিকুল আলম

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় অবস্থিত হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা শহীদ (রহ.)-এর মাজার শরীফ পরিদর্শন ও জিয়ারত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। তবে এবার সে পরিস্থিতি আর থাকবে না। মানুষ নির্বিঘ্নে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করবে যে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রেস সচিব জানান, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষামাত্র।
মাজার জিয়ারত শেষে প্রেস সচিব মাজার কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, ইয়াসিন খাদেম, কাজী রুপম খাদেম, সোহেল খান খাদেম, আল কাবার খাদেমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাজার কমিটির



ফেসবুক কর্নার