April 27, 2026, 11:51 pm
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বাগেরহাট–১: কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা গণসংযোগ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাগেরহাট–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে তিনি মোল্লাহাট উপজেলার মোল্লারকুলসহ আশেপাশের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কপিল কৃষ্ণ মন্ডলের জন্য দোয়া কামনা করেন এবং ভোট প্রত্যাশায় শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাগেরহাট–১ আসনের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করবেন।”
স্থানীয়রা জানান, সকাল থেকে একটানা পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করায় রেনজিনা আহম্মেদ প্রিয়াংকার প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহ আরও বেড়েছে।
স্থানীয় নারী ভোটাররা বলেন, “রেনজিনা আহম্মেদ আমাদের মেয়ের মতো। তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে আমরা তাকে সবসময় আমাদের পাশে পাবো।”



ফেসবুক কর্নার