April 28, 2026, 1:29 am
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

পিতার বিক্রি করা জমি জোরপূর্বক দখলের অভিযোগ, আদালতে মামলা

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার যশোর

যশোরের ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর মৌজায় পিতার বিক্রি করা জমি ক্রেতার কাছ থেকে জোরপূর্বক দখল করে নেওয়া এবং জমির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন–২০২৩-এর আওতায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের মৃত হজরত আলী ঢালীর পুত্র আহম্মেদ ঢালী (৬৫) ২০১১ সালে ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে মানিক মোড়লের পুত্র মোনছের আলীর কাছ থেকে ৫৯৮৪ নম্বর রেজিস্ট্রিকৃত কবলা দলিলমূলে ১৫ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, মোনছের আলীর মৃত্যুর পর চলতি বছরের ১৮ ডিসেম্বর তার চার ছেলে—কোবাদ আলী (৫৫), ইবাদ আলী (৫২), বাবুল ওরফে বেবুল (৩৫), জমিরুল (৩৫) এবং ভাগ্নে রনি (৩২) সংঘবদ্ধভাবে উক্ত জমিতে প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাছপালা কেটে ফেলে জোরপূর্বক দখল নেন।
বর্তমানে এ সংক্রান্ত মামলাটি যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
অভিযোগ প্রসঙ্গে মোনছের আলীর ছেলে বাবুল ওরফে বেবুল বলেন, “রেকর্ড অনুযায়ী জমিটি আমাদের পিতার নামে রয়েছে। ওয়ারিশ সূত্রে আমরা জমির দখল নিয়েছি।”
এ বিষয়ে মামলার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার