April 28, 2026, 1:31 am
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নদীপাড়ের কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় নদীপাড়ের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ দৈনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর তীরভূমি ও কৃষিজমি থেকে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমির স্থায়ী ক্ষতি সাধিত হয়। এসব কারণে অবৈধ মাটি উত্তোলন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার