March 11, 2026, 11:37 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

বাসাইলে ঝরল দুটি প্রাণ: মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ চালকের মৃত্যু 

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরফান খান (৭৫) নামে এক পথচারী এবং মিলন (২৪) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
​শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন- ​আরফান খান (৭৫), বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং ​মিলন (২৪), টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন। ​আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুর উপজেলার দাড়িয়াপুরে ‘ফাইলা পাগলার মেলা’ দেখে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী টাঙ্গাইলের দিকে ফিরছিলেন। পথে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং পথচারী আরফান খানকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই পথচারী আরফান খান এবং মোটরসাইকেল চালক মিলনের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে অন্য দুই আরোহী গুরুতর আহত হন।
​বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।” ​আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে



ফেসবুক কর্নার