August 15, 2026, 7:26 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

নাটেরে এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী প্রত্যাহার ও পরিবর্তনের দাবিতে সিংড়ায় অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং সিংড়ার সচেতন নাগরিক সমাজ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার প্রার্থীতা বাতিলের দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই অবিলম্বে এনসিপির প্রার্থী পরিবর্তন করতে হবে।
এর আগে জুলাই যোদ্ধা ও শহীদজ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা একযোগে এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে একই দিন অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, তাদের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগ ভিত্তিহীন।



ফেসবুক কর্নার