March 12, 2026, 3:14 am
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ভেড়ামারায় ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

অভয়নগর প্রতিবেদক

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ভেড়ামারা উপজেলার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ড্যাব কুষ্টিয়া শাখা।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, সার্জারি, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, গাইনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। এতে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদ হাসানসহ বিএনপি ও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন জনগণের নেতা। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে যাচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

 



ফেসবুক কর্নার