April 28, 2026, 6:15 am
শিরোনাম :
তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সাতক্ষীরায় জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু জাফর সাতক্ষীরা

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। গণভোটের আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি মনোনয়ন, মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত মোট ৩০টি বিষয়।
তিনি আরও বলেন, এসব বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সেবা গ্রহীতাদের মধ্যে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক কর্নেল রওনক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি নাবিদ, বিডিআর প্রতিনিধি সুজিতসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার