March 7, 2026, 3:38 am
শিরোনাম :
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক

গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

মোঃ  জাহিদুল ইসলাম: গাইবান্ধা।
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার সংগঠক, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা মানবাধিকার সুরক্ষায় আইনি সহায়তার গুরুত্ব, নারীর অধিকার, শিশু নির্যাতন প্রতিরোধ, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বিষয়ক আলোচনা করেন। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রম আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আল সাম্য। প্রধান অতিথি কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ বলেন, “মানবাধিকার সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। আইন সহায়তা প্রাপ্তি প্রতিটি অসহায় মানুষের মৌলিক অধিকার।” বিশেষ অতিথি আব্দুর রশিদ বলেন, “আইন সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ কামাল, অর্থ বিষয়ক সম্পাদক নিয়াম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় একাধিক সংগঠক ও সমাজকর্মীকে সম্মাননা প্রদান করা হয়



ফেসবুক কর্নার