April 28, 2026, 7:47 am
শিরোনাম :
ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুকুর দখল নিয়ে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারসংলগ্ন সূর্য্যেখার বাড়ি এলাকায় পুকুর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ত্রিশাল থানা সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রুবেল ওরফে সুমন (৩২)-এর সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পুকুর ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে অভিযুক্ত শাহাব উদ্দিন খান (৪৮), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫), কন্যা ফারজানা আক্তার (২০), শাহ আলম ওরফে পল্লব (২৯), লিংকন (২৬), সাদ্দাম হোসেন (৩২) ও আকরাম হোসেন (২৯) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরতে শুরু করে। এতে বাধা দিতে গেলে রুবেল ও তার বড় বোনকে এলোপাতাড়ি মারধর করা হয়। রুবেলের এক হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয় এবং তার বড় বোনের মাথায় আঘাত লাগে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা তাদের ঘর থেকে নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং আট আনা ওজনের একটি সোনার চেইন লুট করে নেয়। স্থানীয়রা জানান, হামলাকারীরা রুবেলের পুকুরের মাছ ভ্যানে তুলে নিয়ে যায়। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার