April 28, 2026, 7:38 am
শিরোনাম :
ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁ নুনিয়াপট্টিতে পুনরায় মাদকবিরোধী অভিযান

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ শহরের নুনিয়াপট্টি কলোনিতে পুনরায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গত ১৯ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নওগাঁ পৌর এলাকার ননিয়াপাড়া খন্দকার মার্কেটের সামনে এ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজনের মধ্যে একজন পালিয়ে যায়। অপরজনকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম দীপক মহন্ত ওরফে ভুলু (৩৫), পিতা— মৃত নরেশ মহন্ত, ঠিকানা— গ্রাম: চক দেব ননিয়াপাড়া, থানা ও জেলা: নওগাঁ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পালিয়ে যাওয়া ব্যক্তি তার সহযোগী মিন্টু রবি দাস, সুইপার কলোনির বাসিন্দা, যিনি একসঙ্গে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
পলাতক মিন্টু রবি দাসকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুইপার কলোনিতে অভিযান পরিচালনা করে এবং মাদক উদ্ধারের জন্য মেথর পট্টিতেও তল্লাশি চালায়। এ ঘটনায় দীপক মহন্ত ভুলু ও পলাতক মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।



ফেসবুক কর্নার