August 6, 2026, 3:56 pm
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ জমিয়তে উলামায়ে ইসলামের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু ভারতের সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা অসচ্ছল পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

কুষ্টিয়া পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

 ২০ জানুয়ারি ২০২৬খ্রি. তারিখ পুলিশ হাসপাতাল কুষ্টিয়ায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে অত্যাধুনিক প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত রেডিওলজি শাখার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার  জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয়। পুলিশ সুপার মহোদয়   বলেন, প্যাথলজিক্যাল শাখার পাশাপাশি রেডিওলজি শাখা উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে , পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে উক্ত প্রয়োজনীয় সেবা গ্রহন করতে পারবেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল কুষ্টিয়া ডা: শারমিন জাহান সুরভী, ডাঃ সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় পুলিশ লাইন্স অভ্যন্তরে নির্মানাধীন ড্রীল শেড এর চলমান কার্যক্রম পরিদর্শন করেন।



ফেসবুক কর্নার