March 12, 2026, 6:25 am
শিরোনাম :
নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের হানা, দৌড়ে পালাল ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

গণ ভোটে উৎসাহিত করার জন্য বাগেরহাটে উপদেষ্টা আলী ইমাম মজুমদার

অভয়নগর প্রতিবেদক

খাদ্য ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার, আর আপনারা কাকে ভোট দিবেন এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে সেটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনের অধিনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকল কর্মকর্তা। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি, যে মার্কায় খুশি সে মার্কায় দিবেন। এই প্রক্রিয়া কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোট বিষয়ে উপদেষ্টা বলেন, এই দেশটা আগামী পাঁচ বছর কিভাবে চলবে, বা পরবর্তীতে কিভাবে চলবে তা নির্ভর করে এই জুলাই সনদ অর্থ্যাৎ গণভোটে হ্যা দেওয়ার উপর। আর কারা দেশ চালাবে তা নির্ভর করে আপনাদের উপর। গনভোটে হ্যা ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি আরও বলেন, আগামীতে কারা দেশ চালাবে সে সিদ্ধান্ত আপনাদের হাতে। অর্থ্যাৎ আপনারা যাকে ভোট দিবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য কর্মকর্তা ‍মুঈনুল ইসলাম।সুধী সমাবেশে শিক্ষক, ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে এদিন সকালে একই স্থানে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:
মমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মুইনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম শেখ, সরল কওমি মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আশিকুর রহমান, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান, ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপপরিচালক এ বি এম গোলাম সারোয়ার।
ইমাম সম্মেলনে গণভোটের গুরুত্ব, জাতীয় নির্বাচনে দক্ষ সংসদ সদস্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে মসজিদেসহ বিভিন্ন স্থানে আলোচনায় গণভোটের গুরুত্ব ও সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করার অনুরোধ জানানো হয় ইমামদেরকে।
জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে বিভিন্ন স্থানের ৫ শতাধিক ইমাম অংশগ্রহন করেন।



ফেসবুক কর্নার