April 24, 2026, 5:00 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বান্দরবানে শেষ হলো কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ

Reporter Name
oppo_0

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান:
বান্দরবানে সফলভাবে শেষ হয়েছে কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ। সোমবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
তিনি বলেন, “তরুণ প্রজন্ম যদি খেলাধুলায় সম্পৃক্ত থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। হ্যান্ডবল দলগত খেলা, যেখানে শারীরিকের পাশাপাশি মানসিক সমন্বয়ও গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক ও দলীয় কৌশলই সফলতার মূল চাবিকাঠি।” সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক। তিনি বলেন, “দীর্ঘদিন পর আয়োজিত এই প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি প্রমাণ করে বান্দরবানে খেলাধুলার প্রতি মানুষের গভীর আগ্রহ রয়েছে।”
সমাপনী খেলায় জাদিতং যুব সংঘ ও লিটল স্টার ক্লাব মুখোমুখি হয়। লিটল স্টার ক্লাব ৩৪-২৫ গোলের ব্যবধানে জয় পেয়ে লিগের চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ৬ নভেম্বর জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী খেলার সূচনা করেন। এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ১৮টি দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে লিটল স্টার ক্লাব ৩৭-১৬ গোলের ব্যবধানে টিম ওয়ানকে পরাজিত করে। হ্যান্ডবল লিগের সমন্বয়ক ছিলেন সাঈদ আহমেদ এবং আয়োজক কমিটির আহ্বায়ক জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক।



ফেসবুক কর্নার