April 28, 2026, 9:28 am
শিরোনাম :
তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মনিরামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত যশোর-৫ (মনিরামপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী ভাবনা তুলে ধরেন।
মুফতি রশিদ বিন ওয়াক্কাস বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে রয়েছে এবং জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে মনিরামপুরের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সভায় মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোজাউল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে মনিরামপুরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।



ফেসবুক কর্নার