March 12, 2026, 5:25 am
শিরোনাম :
নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের হানা, দৌড়ে পালাল ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার

ব্রাহ্মণবাড়িয়া-২ মনোনয়ন প্রত্যাহার করলেন, মোবারক হোসাইন

অভয়নগর প্রতিবেদক

​ ব্রাহ্মণবাড়িয়া | ২০ জানুয়ারি, ২০২৬
​ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
​প্রার্থিতা প্রত্যাহারের পর সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে মাওলানা মোবারক হোসাইন বলেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি আজ আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।
এই সিদ্ধান্তের ফলে অনেক বড় দায়িত্ব ও জবাবদিহিতা থেকে নিজেকে কিছুটা মুক্ত মনে করছি।
​নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রভাবশালী নেতা বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলাসহ চন্দুরা ও বুধন্তি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে যে অভূতপূর্ব ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি চিরঋণী।
আমি বিশ্বাস করি, এই ভালোবাসা ছিল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের এই অকৃত্রিম স্নেহ ও সমর্থন আমার জীবনের বড় শক্তি।”
​ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব। আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি পদ-পদবির ঊর্ধ্বে থেকে আজীবন জনগণের সেবা ও ভালোবাসার মধ্যেই থাকতে চাই।
মাওলানা মোবারক হোসাইন এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন।
তার নিজস্ব একটি বিশাল ভোটব্যাংক এবং আলেম সমাজের ব্যাপক সমর্থন রয়েছে।
শেষ মুহূর্তে তার এই সরে দাঁড়ানোর ফলে সরাইল-আশুগঞ্জের নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, তার সমর্থকরা এখন কোন দিকে ঝুঁঁকবেন, তার ওপরই নির্ভর করছে এই আসনের চূড়ান্ত ফলাফল।
​বিবৃতি শেষে তিনি সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্ত থেকে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন



ফেসবুক কর্নার