October 11, 2026, 6:42 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

মোল্লাহাটে মহিলা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মোল্লাহাট উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার শিকদার শপিং কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকা। তিনি বলেন, মোল্লাহাটে মহিলা দলের কোন কমিটি ছিল না বা কোন কার্যক্রম ছিল না, মহিলাদের সবসময় পিছিয়ে রাখা হয়েছে। এই কমিটির হাত ধরে মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত ও উজ্জীবিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিপুল ভোটে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মোল্লাহাটের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হবে।
সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি’র পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের নেত্রী মুরশিদা খানম, হাজেরা খানম রত্না, রিতা বেগম, শিল্পী বেগম, মুরশিদা খানম, ডালিয়া বেগম, প্রিয়াংকা ইয়াসমিন, সীমা আক্তার, মাহমুদা আক্তার মুন্নি, জয়তুন বেগম, সোনাই বিবি, নাজনীন আক্তার, ময়না খানম, লতিফা বেগম, হীরা খানম প্রমুখ।



ফেসবুক কর্নার