November 25, 2026, 7:01 pm
শিরোনাম :
 জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার : ডা. এ জেড এম জাহিদ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা মিজান বহিষ্কার দেবিদ্বারে নাশকতা মামলায় মুদি দোকানি গ্রেপ্তার, পরিবারের দাবি হয়রানি ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

খুলনায় ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে বকুলের সাথে মতবিনিময় সভ

অভয়নগর প্রতিবেদক

নগরীর খান জাহান আলী থানার কেসিসি ২ নং ওয়ার্ডের দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বাদ মাগরিব দাউদের মাঠে অনুষ্ঠিত হয়।
 সেনপাড়া  ইউনিট বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি  নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং কেসিসি ২ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, চৌধুরী শফিকুল হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, মোয়াজ্জেম হোসেন বাবু ,ইমদাদুল হক , শাহাবুদ্দিন বুদ্ধি,নুর আলম, ইমারত আলী জোয়ারদার, নূর হোসেন বাবু, আবুল কালাম, জহিরুল ইসলাম টিপু, শাম্মী চৌধুরী মলি , যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি,আল মামুন খান,ফারজানা চৌধুরী হলি, তাসলিমা বেগম, ইতি রহমান, সাবিনা ইয়াসমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তিনি আরো বলেন খুলনা ৩ আসন থেকে যে জনগণের  ভোটে নির্বাচিত হবেন দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি।



ফেসবুক কর্নার