March 12, 2026, 4:46 am
শিরোনাম :
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযানে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ২ লাখ ৫০ হাজার পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

“রৌমারীর প্রধান মোড়েই ঘুটঘুটে অন্ধকার: অকেজো স্ট্রিট লাইট সচল করার দাবি তুঙ্গে”

কে এম জাকির কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রাণকেন্দ্র শাপলা চত্বরে স্থাপিত সৌর বিদ্যুৎ চালিত (সোলার) স্ট্রিট লাইটটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষের সঠিক রক্ষণাবেক্ষণ ও অযত্নে লাইটটি এখন কেবল খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকলেও রাতে আলো দেয় না। ফলে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ এই মোড়টি অন্ধকারে নিমজ্জিত থাকে, যা পথচারী ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের আওতায় জনগুরুত্বপূর্ণ এই শাপলা চত্বরে সৌর বিদ্যুৎ চালিত লাইটটি স্থাপন করা হয়েছিল যাতে রাতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই লাইটটি জ্বলা বন্ধ হয়ে যায়। বর্তমানে ব্যাটারি বা প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় এটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
শাপলা চত্বর এলাকার ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এটি রৌমারী সদরের সবচেয়ে ব্যস্ততম এলাকা। রাতে এখানে শত শত মানুষের সমাগম ঘটে। লাইটটি নষ্ট থাকায় অন্ধকারের সুযোগে বখাটেদের উৎপাত ও ছোটখাটো চুরির ভয় বাড়ছে। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পথচারীদের অভিযোগ, সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি কেবল তদারকির অভাবে সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। দিনের পর দিন রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে মূল্যবান সরঞ্জামগুলো নষ্ট হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অকেজো সোলার লাইটটি মেরামত অথবা নতুন লাইট স্থাপনের জন্য রৌমারী উপজেলা প্রশাসনের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



ফেসবুক কর্নার