October 11, 2026, 6:55 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

আমিরাতে  সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের প্রবাসী যুবক নিহত

রিফাত কবির দুবাই

সংযুক্ত আরব আমিরাত আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) মারা গেছেন।

ফাহিম গত ১০ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১০ দিন কাটার পর আজ মঙ্গলবার তিনি আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার চাচা মো. মিনহাজ আদিল তানজিদ জানান, ফাহিম দুই বছর আগে প্রবাসে গিয়েছিলেন এবং এই ঈদে দেশে আসার পরিকল্পনা ছিল। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজন গভীর শোকের ছায়ায় রয়েছেন।
আজ রাত আবুধাবির সেন্ট্রাল মরগে ফাহিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বুধবার তার মরদেহ দেশে পাঠানো হবে।।



ফেসবুক কর্নার