October 11, 2026, 4:03 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টোকহোল্ডার প্লাটফর্মের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)’র ইউনিয়ন মাল্টিহোল্ডার প্লাটফর্ম এ অর্ধ-বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, গেইনের পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালাটি পরিচালনা করেন গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, ইউপি সদস্য-সদস্যা, পুষ্টিকর্মী, স্বাস্থ্যকর্মী, ঈমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার