March 12, 2026, 2:47 am
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার 

অভয়নগর প্রতিবেদক

 ঝিনাইদহের কোটচাঁদপুর বনবিভাগের অভিযানে মহেশপুরের নাটিমা গ্রামের মাঠ থেকে বিশাল আকৃতির একটি জীবিত শকুন উদ্ধার করা হয়েছে। এছাড়াও কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে মৃত একটি মেছো বিড়াল উদ্ধার করে এ ঘটনায় জড়িত ৪ জনের নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা সুত্রে জানা যায় যে, ২০ জানুয়ারী গভীর রাতে গুড়পাড়া গ্রামের ড্রাগন বাগানে একটি মেছোবিড়াল পিটিয়ে মারা হয়। মেছোবিড়াল হত্যার ঘটনা জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শফিকুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরন বিভাগ খুলনাকে জানান। পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বয়রা, খুলনা এর অধিনস্থ্য বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শার্শা, যশোর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বন বিভাগ কোটচাঁদপুর ওই মৃৎ মেছোবিড়ালটিকে উদ্ধার করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী মামলা করেছেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম জানান কোটচাঁদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি সহ সঙ্গীয় সবাই মৃত মেছোবিড়ালটি উদ্ধার করেছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। কোটচাঁদপুর বন বিভাগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন কৃষকের পরম বন্ধু এই মেছো বিড়াল পিঠিয়ে হত্যা কোন ভাবেই কাম্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে, যথাযথ আইনীব্যবস্থা গ্রহন করা হবে



ফেসবুক কর্নার