October 11, 2026, 3:05 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির

মাদারীপুর পাইলট বালিকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

অভয়নগর প্রতিবেদক

‘সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গণ’ এই স্লোগানে মাদারীপুরের শিবচরে  সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা  হয়েছে। বুধবার ( ২১ জানুয়ারি)  সকালে শিবচর উপজেলা  সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত স্কুল  প্রাঙ্গণে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।  অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ  মো: ইফতেখারুল ইসলাম সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, শিবচর উপজেলা একাডেমীক সুপারভাইজার সাইদুর রহমান, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নান্নু মিয়াসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট, রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন,
জাতীয় জীবনে ক্রীড়া বা খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের জীবনের অন্যতম একটি চাহিদা বা প্রক্রিয়া। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে। জয়-পরাজয় খেলার মূখ্য উদ্দেশ্য নয়। জয়পরাজয়ের পথ ধরে প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নয়ন এবং একে অপরকে জানার সুযোগ হয়।



ফেসবুক কর্নার