April 28, 2026, 2:16 pm
শিরোনাম :
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা

বীরগঞ্জে আলেম সমাজের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার হাজী, ওলামা-মাশায়েখ ও আলেম সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. গোলাম আজম কাজল, বীরগঞ্জ নুরুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাশেম হুজুর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার