April 28, 2026, 2:16 pm
শিরোনাম :
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা

নারী ও শিশু অধিকার ফোরামের দোয়া মাহফিল

ফয়সাল আহমেদ কুষ্টিয়া

 

নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া জজকোর্টের নারী ও শিশু পিপির কার্যালয়ে সাবেক তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু পিপি এডভোকেট আব্দুল মজিদ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও কুষ্টিয়া জজ কোর্টের এপিপি এডভোকেট মোহাম্মদ ইকবাল খান, সদস্য সচিব কাউছার আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক মাহমুদ শিপলু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহরিয়ার হোসেন স্বপন, এডভোকেট জ্যামি আক্তার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকিয়া তামান্না রুনা, ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক আফিফ হাসান, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস, খোকসা উপজেলা শাখার সদস্য সচিব রবিউল ইসলাম স্বপন, দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব শামীম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে নারী নেতৃত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। তিনি নারী ও শিশুদের অধিকার রক্ষায় আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, তা আজও নারী ও শিশু অধিকার আন্দোলনের অনুপ্রেরণা।

অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার জন্য বিশেষ দোয়া করা হয়।



ফেসবুক কর্নার