April 28, 2026, 2:16 pm
শিরোনাম :
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়িসহ গ্রেপ্তার ১১

অভয়নগর প্রতিবেদক

 ‎বগুড়ার ধুনট থানার পুলিশের বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

‎গত বুধবার (২১ই জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। যার প্রধান ছিলো আঃ মালেক।

 

‎গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২), ভান্ডারবাড়ি ইউনিয়নের বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), মরিচতলা গ্রামের নবাগ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ী গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১),  গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে মো. বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল প্রাংয়ের ছেলে খোকন প্রাং (৪০) এবং একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন।

 

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার