October 11, 2026, 2:07 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির

ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ তিন বিএনপি নেতাকে বহিষ্কার

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাক্ষণবাড়ীয়া জেলার তিন জন শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত বিএনপির নেতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস,
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার