April 28, 2026, 2:18 pm
শিরোনাম :
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে । সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়া সিমলা উনিয়নের সর্বসাধারণের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ভাড়াসিমলা ফুটবল ময়দানে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় ভাড়া সিমলা ইউনিয়নের সাবেক ইউপি  সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শহিদুল আলম বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে সকলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
​ভাড়াসিমলায় আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নলতা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম।
​সভায় প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাহাদাত হোসেন। তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ে আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না।”
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান , বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু,
​ সাবেক আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান। বক্তারা তাদের বক্তব্যে বলেন গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলমের বল প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।



ফেসবুক কর্নার