April 28, 2026, 2:16 pm
শিরোনাম :
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা

কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতার পদত্যাগ

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করা হয়।
মোঃ হারুন অর রশীদ কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের  ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে  তিনি বলেন আমি শারীরিক ভাবে কিছুদিন  যাবত অসুস্থ অবস্তায় রয়েছি। এবং আওয়ামী লীগের কার্যক্রমের সাথে দীর্ঘদিন আমার কোন সম্পৃক্ততা নেই। শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে
আপনাদের উপস্থিতিতে (সাংবাদিক) আমি বাংলাদেশ   আওয়ামী লীগ কাশিয়ানী শাখার সাজাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। আজ থেকে আওয়ামীলীগের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই।
এ সময় উপজেলায় কর্মরত প্রিন্টু ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার