April 24, 2026, 4:51 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সাতক্ষীরায় পৃথক অভিযানে ২ বনদস্যু আটক

Reporter Name

সাতক্ষীরা ব্যুরো-

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় অভিযান চালিয়ে এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, মঙ্গলবার রাত ২টায় কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতর পালানোর চেষ্টা করলে একটি একনলা বন্দুকসহ অভিযুক্ত ডাকাত মামুন কয়ালকে আটক করে আভিযানিক দলটি।
পরবর্তীতে তার দেয়া তথ্যে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও, বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
এর আগে, আরেকটি অভিযানে ডাকাতদল ‘দুলাভাই বাহিনী’র এক ডাকাত সহযোগী সোলায়মানকে (৫০) খুলনা জেলার কয়রা থানা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪টি চকলেট বোমা, ৩০টি মোবাইল, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি, চারটি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা।
আটক ডাকাত সদস্য সোলায়মান খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন তিনি ‘দুলাভাই বাহিনী’কে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানা যায়।



ফেসবুক কর্নার