April 28, 2026, 3:32 pm
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ বাস্তবায়নে মাঠপর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। ব্যানারের নির্ধারিত মাপ ঠিক আছে কি না যাচাই, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার বন্ধ এবং উচ্চশব্দে প্রচারণা নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং আচরণবিধি অনুযায়ী ব্যানারের মাপ ও প্রচারণার ধরন পরীক্ষা করে দেখেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা। প্রশাসনের পক্ষ থেকে আমরা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “জনমনে স্বস্তি বজায় রাখতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।” একই সঙ্গে তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ ভালোভাবে পড়ে সে অনুযায়ী প্রচারণা পরিচালনার আহ্বান জানান।
প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নির্বাচনী প্রচারণায় একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে



ফেসবুক কর্নার