April 28, 2026, 3:36 pm
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ( পিআইবি) এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপ তথ্য, কুয়া সংবাদ, হেট স্তপিচ, গুজব, প্রোপাগান্ত্ত্বডা ইত্যাদি মোকাবেলা গুরুত্ব ফ্যাক্টচেকিং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
আজকের পত্রিকার সিনিয়র রিপোটার মোঃ হুমাউন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (২১জানুয়ারি) আলোচনা করেন ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ সবাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।



ফেসবুক কর্নার