November 21, 2026, 6:59 pm
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা

অভয়নগর প্রতিবেদক

 

২২ জানুয়ারী বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়নের করফা বাজার বালুর মাঠে ১ম জনসভায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। সভায় এনসিপি আহবায়ক ও সদস্য সচিব সহ নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মোঃ আইউব আলী এর সভাপতিত্বে এবং ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস এর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২  আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। ‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানার আমির আল আমিন সবুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ১০নং সারেংকাঠী ইউনিয়নের সভাপতি এবং  উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ গোলাম আযম আছলাম। ‎‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলাম, শিবিরের উপজেলা সভাপতি মো ফেরদৌস,জাতীয় নাগরিক পার্টির আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা মজলিসে শূরা সদস্য ও ২নং সোহাগদল ইউনিয়ন জামায়াতে সভাপতি মো মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি মো মুসা, মো: নাছিমুদ্দৌলা হিরু, সদস্য সচিব
‎জাতীয় নাগরিক পার্টি, শামীম সাঈদীর সফর সঙ্গী হাফেজ মাওলানা মো সোয়াইবুর রহমান প্রমূখ।

‎



ফেসবুক কর্নার