August 15, 2026, 6:12 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

তারেক রহমানের প্রটোকল বাড়ানোর অনুরোধ

অভয়নগর প্রতিবেদক

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির তুলনায় তিনগুণ নিরাপত্তা বা প্রটোকল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের দলের জন্য বিএনপির চেয়ে তিনগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
তারেক রহমান বলেন, বর্তমানে এমন কিছু কর্মকাণ্ড চলছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং ধীরে ধীরে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভ যাতে সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে না গড়ায়, সে জন্যই সরকারের প্রতি এই অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি চায় না জনগণের ক্ষোভ ভুল পথে পরিচালিত হোক কিংবা কোনো পক্ষ অপ্রয়োজনীয় ঝুঁকিতে পড়ুক। এজন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
পথসভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট চেয়ে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য এই নির্বাচনে বিএনপির বিজয় জরুরি। তিনি স্মরণ করিয়ে দেন, গণতন্ত্রের জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন, গুম ও খুনের শিকার হয়েছেন। দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক ধারা ও মানুষের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। দেশের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগণের সমর্থন কামনা করেন তিনি।



ফেসবুক কর্নার