April 28, 2026, 3:32 pm
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

শ্যামনগরে অসহায় ও শীতার্তদের মাঝে ‘দুস্থ সেবা সমাজ কল্যান সংস্থা’র কম্বল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের নৈকাটী এলাকায় অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এই মহতী উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সামাজিক সংগঠন নৈকাটী দুস্থ সেবা সমাজ কল্যান সংস্থা।
বৃহস্পতিবার সকালে কৈখালী এলাকার শীবচন্দ্রপুর হাটবাজার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ গাজী নাসির উদ্দিন। সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ আওছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর এস কে সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে এস কে সিরাজ বলেন, “এই সংগঠনটি দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তাদের এই মানবিক কর্মকাণ্ড প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান সবার উচিত এ ধরনের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
, আব্দুল বারী হুজুর (ভারপ্রাপ্ত সুপার, নৈকাটী সিরাতুন্নবী দাখিল মাদ্রাসা)
,আব্দুল ওহাব ও জি এম আব্দুল কাদের,শেখ আব্দুল আজিজ  (সিনিয়র শিক্ষক), মোঃ দেলোয়ার হোসেন (ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড), জি এম আবেদার রহমান (সমাজসেবক) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ডাঃ নাসির উদ্দিন দেশি ও প্রবাসীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন এবং আগামীতেও যেন তারা সাধারণ মানুষের পাশে থাকতে পারেন, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার