November 25, 2026, 7:33 pm
শিরোনাম :
 জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার : ডা. এ জেড এম জাহিদ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা মিজান বহিষ্কার দেবিদ্বারে নাশকতা মামলায় মুদি দোকানি গ্রেপ্তার, পরিবারের দাবি হয়রানি ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা গভীর রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এছাড়া ব্যানার টানানোর দড়িও ছিঁড়ে ফেলা হয়।
সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হলে জামায়াতের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সুমন শেখ, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার