October 11, 2026, 1:15 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা গভীর রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এছাড়া ব্যানার টানানোর দড়িও ছিঁড়ে ফেলা হয়।
সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হলে জামায়াতের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সুমন শেখ, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার