March 7, 2026, 3:23 pm
শিরোনাম :
পুঠিয়া উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান অব্যাহত শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার, সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর,  মণিরামপুরে শীর্ষ মাদক কারবারি আলীম গ্রেফতার, লেনদেন চলছে সহকারীর মাধ্যমে জয়পুরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক সেমিনার দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সাতক্ষীরায় হানি ট্রাপ মামলার আসামিদের প্রকাশ্য ঘোরাঘুরি, বাদিকে হুমকির অভিযোগ গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক: পঞ্চগড়ে-শফিকুর রহমান

মাঈনুল ইসলাম

​পঞ্চগড় সুগারমিল মাঠে দশ দলীয় জোটের আয়োজিত এক বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান একটি সমৃদ্ধ ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
 তিনি বলেন“আমি আজ পঞ্চগড়ে বক্তৃতা দিতে আসিনি সাক্ষী দিতে এসেছি। এই অঞ্চলকে দীর্ঘদিন অবহেলিত রাখা হয়েছে। একে উন্নত জেলা হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা অতীতে নেয়া হয়নি।” শুক্রবার দুপুরে পঞ্চগড় সুগারবিল মাঠে  নির্বাচনের প্রচারণার প্রথম জনসভায় বক্তব্যে  এসব কথা বলেন। তিনি ঘোষণা করেন, আগামীতে ক্ষমতায় গেলে গোটা উত্তরবঙ্গ কে  দেশের ‘শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে।
বিশেষ করে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলোকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।  পঞ্চগড় জেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের কাছে আপনাদের দেখানো বা দেয়ার মতো কোনো ফ্যামিলি কার্ড নেই, আমরা কার্ডের লোভ দেখাতে আসিনি। দেশের প্রতিটি ভাই-বোনই আমাদের শক্তি ও সম্পদ।” বরং তারাই আমাদের কার্ড,
​ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর মানুষ স্বাধীন মতে ভোট দিতে পারেননি, তাই তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের ভোটে দশদলীয় জোট ক্ষমতায় আসলে  দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য বন্ধ করে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করা হবে। স্বাস্থ্য সেবা ও মানুষের উন্নত চিকিৎসার অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার জন্য রংপুর দিনাজপুর বা বাইরে যাওয়ার পথেই অনেক রুগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অকাল মৃত্যু রোধে পঞ্চগড়সহ পুরো অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
​“আমরা সকলকে নিয়ে একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গড়তে চাই।
আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে এই দেশকে সকল প্রকার দায় থেকে মুক্ত করব। একটি দল আছে ”এরা হলো বসন্তের কোকিল, বসন্ত আসলে কুহু কুহু করে বসন্ত চলে গেলে এদের  আর খুঁজে পাওয়া যায় না, এমন বসন্তের কোকিল আমরা চাই না
​বক্তব্যের শেষে তিনি আগামী ৫ বছরের মধ্যে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা  আব্দুল হালিম উত্তরবঙ্গের এমসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, পঞ্চগড় ২ আসনের প্রার্থী শফিউল্লাহ সুফি, রাকসু মোস্তাকুর রহমান (জাহিদ) জেলা সমন্বয়ক ফজলে রাব্বি,
সহ জেলা ও উপজেলার দশ দলীয় জোটের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।জনসভার শেষে পঞ্চগড়ে এক আসনের দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলমকে শাপলাকলি মার্কা
ও পঞ্চগড় ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সফিউল্লাহ সুফিকে দাঁড়িপাল্লা মার্কার প্রতীক উপহার দেন



ফেসবুক কর্নার