April 28, 2026, 5:27 pm
শিরোনাম :
ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজ ছাত্রী হোস্টেল উদ্বোধন 

Reporter Name

 মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের নামে ছাত্রী হোস্টেলের উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চিপ পাবলিক প্রসিকিউটর ও কলেজ গভর্ণিং বডির সভাপতি  এ্যাড. মোঃ তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে  কলেজ গভর্ণিং বডি হিতৈষী  মছিহুল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রদান নির্বাহী (উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ। উপস্থিত ছিলেন সাবেক সহকারী  কমিশনার কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ইকবাল হোসেন কাবিল, আবাইপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুল,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী  মহিদুল আলম, ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী মোঃ কাওসার, এ্যাড.মনিরুল ইসলাম,  পীরজাদা আবু তালহা মুহম্মদ মুস্তাসিন বিল্লাহ, দ্বারিরিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, ব্যবসায়ী শাজাহান শেখ, ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ ওয়াদুদ মোল্লা, আবাইপুর ডিগ্রী কলেজ প্রভাষক ওয়ালিউল ইসলাম মজনু প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রমেন্দ নাথ বাছাড়। এ ছাড়া অনুষ্ঠানে কলেজ শিক্ষক, শিক্ষিকা রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের সন্তান সহকারী কমিশনার কাস্টমস ইকবাল হোসেন কাবিল এর  আর্থিক সহায়তায় ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রী হোস্টেলটি কলেজের কলাভবনের দ্বিতীয় তলার ছাদে নির্মাণ করা হবে।



ফেসবুক কর্নার