October 11, 2026, 1:09 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির

কালিগঞ্জে নলতায় দাড়ি পাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা

হাফিজুর রহমান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উত্তর আদর্শ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায়  নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা রওজা মোড় ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মোঃ আশরাফ মোল্লা, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের ইউনিট সদস্য মোঃ রফিকুল ইসলাম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ছাত্রশিবির পূর্ব থানা সভাপতি শরিফুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, কালিগঞ্জ ছাত্রশিবির উত্তর থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, উত্তর শাখার অফিস সম্পাদক নাঈম হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার