October 11, 2026, 9:53 am
শিরোনাম :
বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের

বাগেরহাটে শিশুসন্তান হত্যা করে গৃহবধূর আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে ৯ মাসের শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাজিম হোসেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ছেলে এবং স্বর্ণালী তাঁর স্ত্রী। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বর্ণালী দীর্ঘদিন ধরে স্বামীকে কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছিলেন এবং এ নিয়ে মানসিকভাবে চরম হতাশায় ভুগছিলেন। হতাশার কারণেই তিনি প্রথমে বালতিতে রাখা পানিতে শিশুসন্তানকে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের ধারণা। স্বামীর বাড়িতে শাশুড়ি, ননদ, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার