March 11, 2026, 4:36 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রথম জনসভা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী শহর থেকে এই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভা উপলক্ষে মাহমুদুল হাসান মিরন ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়, যা টঙ্গীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়।
মিছিল ও জনসভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ধানের শীষ, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই টঙ্গীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এমন মনজুরুল করিম রনি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“গাজীপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জনগণের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে গাজীপুর-২ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব এলাকায় রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ও বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এই প্রথম জনসভা ও বিশাল মিছিল গাজীপুর-২ আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



ফেসবুক কর্নার