October 11, 2026, 9:53 am
শিরোনাম :
বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের

নেছারাবাদে কুখ্যাত মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ অভিযান গোসলরত অবস্থায় পালালেন ফুয়াদ

মাসুম বিল্লাহ

নেছারাবাদে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ মেহেদী হাসান ওরফে ফুয়াদের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। বুধবার নেছারাবাদ আর্মি ক্যাম্প ও নেছারাবাদ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সূত্র জানায়, অভিযানের সময় ফুয়াদ নিজ বাড়িতে অবস্থান করছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে গোসলরত অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি। অভিযানে তাকে বাড়িতে পাওয়া না গেলেও যৌথ বাহিনী তার বসতঘরে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশিকালে ঘর থেকে ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়, যার অধিকাংশই ছোট মূল্যমানের নোট। এছাড়া কয়েকটি ধারালো অস্ত্র ও ৩০০টিরও বেশি সন্দেহজনক ব্যাংক রসিদ জব্দ করা হয়। যদিও কোনো ইয়াবা বা মাদকদ্রব্য সরাসরি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বাড়ির পেছনের অংশে ‘ডেন্ডি’ ও ইয়াবা সেবনের আলামত পাওয়া যায় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় অভিযুক্তের স্ত্রীকেও সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুয়াদের মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। স্থানীয়দের অভিযোগ, তিনি কিশোর ও তরুণদের মাদকের সঙ্গে জড়িয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার