June 26, 2026, 4:45 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আনোয়ারায় ঈদ উপলক্ষে ফ্রি বাস সার্ভিস চালু এনসিপির

অভৈয়নগর প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ সেবার উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, ঈদকে সামনে রেখে ছুটি শুরু হলে ঘরে ফেরা মানুষের যাতায়াতে নানা ভোগান্তি দেখা দেয়। সেই ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষদের। তাদের এই ভোগান্তি লাঘবের চেষ্টা থেকেই আমাদের এই প্রচেষ্টা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ফ্রি বাস সেবা চালু থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাজ্জাদ হোসেন, সদস্য ইরফান হোসেন, হিমেল, তানভীর, শ্রমিক শক্তির সংগঠক আহম্মদ নূর, জেলা সদস্য রাসেল এবং যুবশক্তির মনিরসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার