June 24, 2026, 1:17 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

ভোলার বাকপ্রতিবন্ধী কবির হত্যায় বিচার দাবিতে গণজোয়ার

নয়ন চৌধুরী

তজুমদ্দিন উপজেলা-এর বাংলাবাজার এলাকায় বাকপ্রতিবন্ধী যুবক কবির রাঢ়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বজন ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির রাঢ়ী হত্যার আট মাস পার হলেও তার পরিবার এখনো বিচার পায়নি। অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলের চাপ ও অর্থের প্রভাবে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৯ জুলাই বিকেলে নিজ এলাকা থেকে অপহরণের শিকার হন কবির। নিখোঁজের তিনদিন পর ১ আগস্ট সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই কামরুল অভিযোগ করেন, অপহরণের পর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ করা হয়নি। এমনকি লাশ উদ্ধারের পর সন্দেহভাজনদের আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, হুমকি প্রদানকারী ব্যক্তিদের আসামি করে মামলা করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি; পরে বাধ্য হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ৫ আগস্ট নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন, যেখানে কয়েকজনকে আসামি করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলার বাদী ও সাক্ষীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হলেও দীর্ঘ সময়েও বিচার না পাওয়া অত্যন্ত দুঃখজনক।
চার সন্তানের জনক কবির রাঢ়ীর পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তার কনিষ্ঠ সন্তানের বয়স মাত্র ১৪ মাস। স্ত্রী, মা ও স্বজনরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানা-র অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, মামলাটি বর্তমানে তার অধীনে নেই এবং এর প্রতিবেদন ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার