October 25, 2026, 7:36 pm
শিরোনাম :
খুলনার চার থানার ওসির সঙ্গে অভয়নগর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি
ফের ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা, অনলাইন হাজিরার আবেদন মোঃ ইসমাইল হোসেন। গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুমের দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আজ এই মামলায় অভিযোগ গঠনের দিন আজ ধার্য হতে পারে। এদিকে, মামলার পরবর্তী শুনানির দিন সেনাকর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের আইনজীবীরা। এর আগে, এসব মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়। গুম-নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দুই দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।
ফেসবুক কর্নার