June 24, 2026, 5:06 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

এবার প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিবন্ধী কৃষকের জমি দখল অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এক প্রতিবন্ধী ও হতদরিদ্র কৃষকের জমিতে থাকা ধরন্ত কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা জামান মোল্লার দাবি, প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা তার জমির গাছ কেটে নিয়ে গেছে, এতে তার প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে লোকমুখে খবর পেয়ে তিনি জানতে পারেন তার নিজের জমি থেকে কাঁঠাল গাছ কেটে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং গাছ কাটতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করলে তিনি নিরাপত্তার কথা ভেবে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন।
খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সদ্য কেটে ফেলা ডালগুলোতে ঝুলে থাকা অপরিপক্ক কাঁঠাল দেখে কান্নায় ভেঙে পড়েছেন মোস্তফা জামান মোল্লা। তিনি অভিযোগ করেন, এর আগেও তিনি একই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. জামশেদ ফকির, ইদ্রিস ফকির, সেলিম, কুদ্দুস, ইকবাল ও সুজন—সবাই বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নিকটস্থ পুলিশ ক্যাম্পের এএসআই ফিরোজ আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দুর্বল ও অসহায় কৃষকের জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।



ফেসবুক কর্নার