April 24, 2026, 8:43 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

নওগাঁয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটকেন্দ্র পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার শীর্ষ প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারসহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ যৌথভাবে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বিক নজরদারি ব্যবস্থাসহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা আইনভঙ্গের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না।
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়ন এবং প্রশাসনের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার