June 24, 2026, 5:06 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্রের হাত পা বাধা লাশ উদ্ধার,আটক-১

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে  নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্র ফজলে রাব্বি বাবুর (২১) লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউপির চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ীর প্রবাসী শাহআলম কিরনের টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার লাশ হাত পা বাধা অবস্থায় উদ্ধার  করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়ছে। নিহত রাব্বি হাজিরপাড়া ইউপির পুর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহতের লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছ।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে বলে জানা যায়। আটক সাহেদ স্থানীয় বাশারের ছেলে। তবে নিহতের ব্যবহৃত মোটর সাইকেল এখনো উদ্ধার  হযনি।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী সন্ধ্যার পর থেকে বাবু নিখোঁজ  রয়েছে। এরপর তার বাবা বেল্লাল সহ পরিবারের সদস্যরা নানা ভাবে খোঁজ এবং পুলিশের সহায়তা নিয়ে ও তার সন্ধান পায়নি। অবশেষে ৮ দিন পর স্থানীয়দের সহায়তায় শেখের বাড়ীর প্রবাসী কিরনের টয়লেটের ট্যাংকিতে তার মরদেহের সন্ধান মিলে। এর দুই দিন আগে শেখের বাড়ীর পার্শ্ববর্তী বাগান থেকে রক্তাক্ত বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান কাজেমি জানান, ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি সহ মোটর সাইকেল উদ্ধার, এবং আরো জড়িতদের সনাক্তের কাজ চলছে। আশা করছি আমরা দ্রুত ঘটনার সত্য উদঘাটন করতে পারবো



ফেসবুক কর্নার